কুষ্টিয়ায় মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৬ পিএম

কুষ্টিয়া দৌলতপুর থানার মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদ-সহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুর দেড়টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলো দৌলতপুর উপজেলার আতারপাড়া চিলমারি গ্রামের আলমগীর, সেলিমউদ্দিন, আজিমউদ্দিন, সাইফুল ও সুফিয়ান।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় সীমান্ত  দিয়ে ফেনসিডিল পাচারকালে বিজিবির টহল দল পাঁচ পাচারকারীকে চিহ্নিত এবং পরে আটক করে বিজিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত