রাঙ্গামাটিতে মেয়ের সন্ধান চেয়েছে পরিবার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৩ এএম

রাঙ্গামাটি শহরের ফরেস্ট কলোনির অপহৃত আজরা আতিকা আনানের সন্ধান চেয়েছে পরিবার। এ ঘটনায় অভিযুক্ত বখাটে নিয়াদ আহমেদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। গতকাল রবিবার রাঙ্গামাটি শহরের এক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে আতিকা আনানের পরিবারের সদস্যরা এই দাবি জানান। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনানের মা ঊর্মিলা আলম। তিনি বলেন, ‘আমাদের প্রথম মেয়ে আজরা আতিকা আনানকে (১৬) এলাকার নিয়াদ খান ও তার বন্ধুরা মিলে অপহরণ করে। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা করি। বখাটে নিয়াদ আমাদের মেয়েকে ভুয়া জন্মনিবন্ধন দেখিয়ে বিয়ে করার দাবি করেছে। এতে আমরা আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি মেয়ের নিরাপত্তা নিয়ে। আমরা আমাদের মেয়ের সন্ধান চাই এবং তাদের আটকসহ শাস্তির দাবি জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত