শাহজালালে পায়ুপথে ৪৭০০ পিস ইয়াবা পাচারকারী গ্রেপ্তার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩১ এএম

ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ পলাশ মাহমুদ (৪৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। তিনি পায়ুপথে ইয়াবাগুলো পাচারের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে। 

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন পলাশ মাহমুদ। পলাশের সন্দেহজনক চলাফেরা অনুসরণ করে পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে পায়ুপথে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা। উখিয়ার জনৈক তাহেরের কাছ থেকে তিনি ইয়াবাগুলো সংগ্রহ করেছেন। এক বছর আগে তিনি আরেকটি চালান এনেছিলেন। পলাশ মাহমুদকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত