ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর নামক স্থানে ট্রাক উল্টে আনোয়ার হোসেন আনু (৫০) নামে চালকের সহকারী মারা গেছেন। তার বাড়ি পঞ্চগড় জেলার জগদল গ্রামে। সোমবার ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী খালি ট্রাকটি সালন্দর নামক স্থানে এসে ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে গাড়ি উল্টে যায়।
এতে ঘটনাস্থলে ওই ট্রাকের হেলপার মারা যান। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পঞ্চগড় জেলার ময়দান দিঘি হাইওয়ে পুলিশের এসআই নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
