নাটোরে এক হাত, দুই মাথার শিশুর জন্ম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩০ পিএম

নাটোর গুরুদাসপুরে দুই মাথা, এক হাত ও এক পায়ের শিশুর জন্ম হয়েছে।

বরিবার গুরুদাসপুর পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় জোড়া লাগানো শিশু দুইটির। মা রুপালি বেগম (২৫) ও শিশু উভয়েই সুস্থ্‌ আছে। 

হাজেরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের হাসপাতালটির চিকিৎসক আমিনুল ইসলাম সোহেল বলেন, ‘এই ধরনের ঘটনা খুবই বিরল। জোড়া লাগানো শরীরে দুইটি মাথা, একটি হাত, একটি পা। ভ্রূণ অবস্থায়ই এই অসংগতিগুলো সৃষ্টি হয়েছে। জোড়া লাগানো শিশু দুটির লিঙ্গও নিশ্চিত হওয়া যায়নি। তবে শিশু ও মা উভয়েই সুস্থ আছে।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, রুপালি পৌর সদরের নারায়ণপুর মহল্লার আমির হামজার স্ত্রী। আমির হামজা জানান, বিয়ের এক বছর পর এটাই তাদের প্রথম সন্তান। রবিবার রুপালির প্রসব ব্যথা শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো শিশু দুটির জন্ম হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত