রাজশাহীতে তথ্যমন্ত্রী

কে কোন দলের তা না দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৬ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ক্যাসিনো সংস্কৃতির শুরু হয়েছে বিএনপি সরকারের আমলে। আর তখন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা এর সঙ্গে জড়িত থাকার কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক-অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। কে কোন দলের বা মতের দেখা হচ্ছে না। অন্যদিকে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন শীর্ষপর্যায় থেকে অনিয়ম-দুর্নীতি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজকেও পত্র-পত্রিকায় দেখলাম, সাতজন নামকরা, যাদের নাম বেরিয়ে এসেছে তাদের ছয়জনই অনুপ্রবেশকারী। এরা আওয়ামী লীগের নয়। এরা মীর্জা আব্বাসের সৃষ্টি, অথবা কোকোর সৃষ্টিÑ এদের সৃষ্টি। এই দানবগুলোকে তো এখন ধরা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত