ফেনী থেকে অপহৃত ব্যবসায়ী মীর হোসেনকে মিরসরাইয়ের বারইয়ারহাট থেকে উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় অপহরণে জড়িত দুজনকে আটক ও মুক্তিপণের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলোÑ মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের মো. ফখরুদ্দিন (২৭), কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার সাজু উদ্দিন (২২)।
অপহৃত ব্যবসায়ী মীর হোসেন ফেনী জেলার রামপুর থানার মৃত আলী আহম্মেদের ছেলে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ফেনী পৌর মৎস্য আড়তদার মীর হোসেনকে শহরতলির দেওয়ানগঞ্জ এলাকা থেকে গত সোমবার অপহরণ করে দুর্বৃত্তরা। পরে স্বজনদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তাকে মুক্তি দিতে ১ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করে পরিবার।
