সব বিভেদ আর উপদলীয় কোন্দল ভুলে বঙ্গবন্ধু সৈনিক লীগ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন-অর-রশীদ সিআইপির নেতৃত্বে একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বঙ্গবন্ধু সেনিক লীগ সমন্বয়-ঐক্য কমিটির ব্যানারে এক সংবাদ সম্মেলনে সব গ্রুপের নেতারা একীভূত হওয়ার এই ঘোষণা দেন। হারুন-অর-রশীদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এক গ্রুপের সাধারণ সম্পাদক জি. এইচ. এম কাজল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আরেক অংশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তালুকদার সারওয়ার হোসেন। এ সময় মঞ্চে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মজিবর রহমান মাতুব্বর, সংগঠনের কেন্দ্রীয় নেতা সামছুদ্দিন আজাদ, এএসএম সামসুজ্জোহা, সাংবাদিক মো. আশরাফ আলী ও এসএম আবদুল মতিন। বিজ্ঞপ্তি।
×
