জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদ এবং ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট’-এর মাঝে শিক্ষা সহায়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স কক্ষে এ চুক্তি হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রাস্টের পক্ষে অ্যাডভোকেট তপন বিহারী নাগ স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, আইন অনুষদের ডিন এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের চেয়ারম্যান খ্রিস্টিন রিচার্ডসন, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাসসহ বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন। জানা যায়, ট্রাস্ট এককালীন ১০ লাখ টাকা অনুদান দিয়েছে। যা আইন বিভাগ এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ¯œাতকোত্তর পর্যায়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি আকারে প্রদান করা হবে।
