পানিসম্পদ প্রতিমন্ত্রী

সব জায়গায় দুর্নীতিগ্রস্ত লোক থাকে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৮ পিএম

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ড্রেজিংয়ের মাধ্যমে নদীকে গতিশীল করতে আরও যা যা প্রয়োজন তাই করা হবে। সব জায়গায়ই দুর্নীতিগ্রস্ত লোক থাকে। তবে আমরা সতর্ক করেছি ড্রেজার অধিদপ্তরে যেন এসব কথা শোনা না যায়। গতকাল বুধবার নারায়ণগঞ্জের নগর খানপুর এলাকায় ড্রেজার অধিদপ্তর পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের ওপর আস্থা রাখুন। প্রধানমন্ত্রীর ৬৪ জেলায় ৪৪৮টি খাল খনন প্রকল্প চালু রয়েছে। সেগুলোর কাজ চলছে। তবে সব জায়গায়ই আমাদের নদী খনন কার্যক্রম চালু রয়েছে। পরবর্তী সময়ে আমরা আরও ৫০০-এর মতো খাল খনন করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত