রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনের প্রধান শাখা থেকে ৪৬ লাখ ৫৯ হাজার ভারতীয় রুপি জব্দ করেছে পল্টন মডেল থানার পুলিশ। গতকাল বুধবার দুপুরে রুপিগুলো জব্দ করা হয়। এ ঘটনায় ইয়াকুব ও হাসান নামের দুজনকে আটক করা হয়েছে।
ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ সুপার মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, দুবাই থেকে রুপির লাগেজটি প্রথমে সিলেট আসে। তারপর সিলেট থেকে আহাদ নামে একজন এস এ পরিবহনে ঢাকায় পাঠায়। গতকাল দুপুরে ইয়াকুব ও হাসান লাগেজটি নিতে গেলে তাদের আটক করা হয়। বিষয়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
