বৌদ্ধ সমিতির নির্বাচন

সভাপতি রাহুলপ্রিয় সম্পাদক কল্যাণ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৮ এএম

বাঁশখালী বৌদ্ধদের একমাত্র সংগঠন ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত বাঁশখালী বৌদ্ধ সমিতির নির্বাচন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী বিবেকারাম বিহারে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শীলকূপ জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ রাহুল প্রিয় মহাস্থবির। সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে বিজয়ী হয়েছেন সাংবাদিক কল্যাণ বড়ুয়া। এই নিয়ে টানা তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক কল্যাণ বড়ুয়া।

নির্বাচনে ৬৩ ভোটারের মধ্যে ৬১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপদেষ্টা সুব্রত বড়ুয়া, প্রধান নির্বাচন কমিশনার শিক্ষক যতীন্দ্র বড়ুয়া, নির্বাচন কমিশন সচিব শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, নির্বাচন কমিশন সদস্য শিক্ষক কুসুমবন্ধু বড়ুয়া। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বগলা ভূষণ বড়ুয়া, পঙ্কজ বড়ুয়া ও বীরমোহন বড়ুয়া।

আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ২টায় বাঁশখালী শীলকূপ জ্ঞানোদয় বিহারে সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হবে। ওই দিন ৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ১৫

×
সর্বশেষ সর্বাধিক পঠিত