৬২ কোটি টাকার অবৈধ সম্পদ

বিসিবি পরিচালক মাহবুব আনামকে দুদকের নোটিস

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৭ এএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনামের বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা দিতে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে দেওয়া নোটিসে আগামী ২১ কার্যদিবসের মধ্যে

তাকে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। দেশ রূপান্তরকে তিনি বলেন, দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষর করা পৃথক নোটিস তার ঢাকা ক্যান্টনমেন্টের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।

কর্মকর্তারা জানান, দুদকের প্রাথমিক অনুসন্ধানে মাহবুব আনামের ৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার স্থাবর সম্পদ ও ৫৬ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৯৪৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৬১ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তার বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয় অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক মো. মঞ্জুর আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত