উইলস লিটল ফ্লাওয়ার

অধ্যক্ষ ও গভর্নিং বডির চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৮ এএম

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন এবং গভর্নিং বডির চেয়ারম্যান আরিফুর রহমান টিটুর বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও তহবিল তছরুপের অভিযোগ এনেছেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকা নাজমা হোসেন লাকী। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজমা হোসেন লাকী বলেন, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন ও গভর্নিং বডির চেয়ারম্যান আরিফুর রহমান টিটু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটিয়ে আসছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিয়মতান্ত্রিকভাবে চার বছরের বেশি স্কুল পরিচালনা করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়া শিক্ষকদের প্রাপ্য ইনক্রিমেন্ট দেওয়ায় গড়িমসি করে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত