বাড্ডার ঝিলে তলিয়ে যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৭ এএম

রাজধানীর বাড্ডার একটি ঝিলের পানি থেকে মজনু (৪০) নামের এক বাস চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ৩জন ঝিলের পানিতে নামার পর ২ জন উঠে আসলেও পানিতে তলিয়ে যান মজনু। পরে বৃহস্পতিবার ভোরে পানিতে মৃতদেহ ভেসে উঠলে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলী জানান, বাড্ডা বড় বেড়াইদ ফকিরখালি ঝিলের পানিতে নামেন মজনুসহ ৩জন। কিছুক্ষণ পরে বাকি ২জন উঠে আসলেও মজনু পানিতে ডুবে যায়। সাঁতার জানতেন না তিনি। পরে স্থানীয়রা পানিতে নেমে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি।

আজ ভোরে ঝিলের পানিতে তার মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এসআই আরও জানান, তিনি কেন ঝিলের পানিতে নেমেছিল তা জানা যায়নি। তার বাড়ি চুয়াডাঙ্গা বড়বাজার উপজেলার সাতগাড়ি পাড়া গ্রামে। থাকতেন বাড্ডা আনন্দনগর এলাকায়। পেশায় বাস চালক ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত