জোর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর

প্রতিবাদে পোশাককর্মীদের মানববন্ধন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:০১ পিএম

জোর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নেওয়া, বেআইনিভাবে চাকরিচ্যুত ও সন্ত্রাসীদের দিয়ে হুমকি দেওয়ার প্রতিবাদে রাজধানীর কনফিডেন্স গার্মেন্টস ওয়াশিং প্লান্টের শ্রমিকরা মানববন্ধন করেছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বক্তারা বলেন, কারখানা কর্র্তৃপক্ষ কিছুদিন ধরে শ্রমিকদের বেআইনিভাবে চাকরিচ্যুত এবং জোর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নিচ্ছে। এমনকি তারা সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতি এবং হুমকি দিচ্ছে। এ সময় তারা অবিলম্বে শ্রম আইন মোতাবেক শ্রমিকদের পাওনা পরিশোধ এবং প্রশাসনিক কর্মকর্তাসহ দোষীদের শাস্তির দাবি জানান।

গ্রিনবাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে শ্রমজীবী ফেডারেশনের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ রনি, গ্রিনবাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ইলিয়াস, শ্রমিক শারমিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত