সয়াবিন, ডালডা ও রাসায়নিক দিয়ে গাওয়া ঘি, ৩ জনের কারাদণ্ড

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন তেল, ডালডা ও ঘিয়ের সঙ্গে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ‘অস্ট্রেলিয়ান গাওয়া ঘি’ নাম দিয়ে বাজারজাত করত একটি চক্র। চক্রটি উৎপাদনের তারিখ বদলিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই এসব বিক্রি করত।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর দেড়টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজার এলাকায় ‘অস্ট্রেলিয়ান গাওয়া ঘি’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব অভিযোগের সত্যতা পায় র‌্যাব-১১ এর একটি দল।

পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন প্রতিষ্ঠানটি সিলগালাসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এর মধ্যে মো. রাকিবকে (১৯) ১ মাস, আতিকুল ইসলামকে (২৪) ৬ মাস ও মো. সবুজকে (২৯) ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর উপপরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানান।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত