‘অবসর’ ভেঙে ফিরে এসেছে কুখ্যাত হ্যাকাররা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬ এএম

বিশ্বকে কাঁপিয়ে দেওয়া হ্যাকার দল ‘গ্যান্ডক্র্যাব ক্রু’ আবার সক্রিয় হয়ে উঠেছে। কয়েক মাস আগে তারা নিজেদের কার্যক্রম গুটিয়ে ফেলার ঘোষণা দেয়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিকিউরওয়ার্কস এই হ্যাকারদের ফিরে আসার খবর দিয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, নতুন একটি বিপজ্জনক কম্পিউটার ভাইরাস নিয়ে ফিরেছে তারা। গ্যান্ডক্র্যাবকে রাশিয়ান গ্রুপ বলে ধারণা করে থাকেন প্রযুক্তিবিদরা। এরা আগে অন্য অপরাধীদের কাছে ক্ষতিকর সফটওয়্যার র‌্যানস্যামওয়্যার বিক্রি করেছিল।

এই সফটওয়্যারের কোড ভুক্তভোগীর কম্পিউটারে প্রবেশ করিয়ে অপরাধীরা তাদের ডেটা দুর্বোধ্য করে ফেলে। সেগুলো ফিরিয়ে আনতে পরে টাকা চায়। এভাবে তারা বিভিন্ন হাসপাতালসহ প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন কম্পিউটারে আক্রমণ করে!

গত মে মাসে এই হ্যাকাররা সবাইকে অবাক করে ‘অবসরের’ ঘোষণা দেয়। তারা জানায়, দুই বিলিয়ন ডলার আয় হয়ে যাওয়ার কারণে আর ব্যবসা করবে না। গ্রুপের একজন সদস্য দাবি করেন, টার্গেট পূরণ হয়ে যাওয়ার কারণে তাদের এই অবসর।

কিন্তু সিকিউরওয়ার্কস বলছে, ‘জঊারষ’ এবং ‘ঝড়হফরহড়শরনর’ নামের দুটি র‌্যানসামওয়্যারের উপস্থিতি তারা শনাক্ত করেছেন। এই সফটওয়্যার দুটি গ্যান্ডক্র্যাব গ্রুপেরই। ক্ষতিকর এই ম্যালওয়্যার যুক্তরাষ্ট্রের শত শত ডেন্টাল হাসপাতালের কম্পিউটার আক্রমণ করেছে। সিকিউরওয়ার্কসের পরিচালক ডন স্মিথ বলছেন, এই হ্যাকারদের ফিরে আসায় তিনি বিস্মিত। তার ধারণা, তাদের ওপর থেকে বিশ্ববাসীর নজর সরিয়ে ফেলতে অবসরের মিথ্যা ঘোষণা দেয় হ্যাকাররা।

হ্যাকিং থেকে যেভাবে মুক্ত থাকবেন

কোনো অ্যাপস ডাউনলোডের সময় যেসব লেখা ওঠে, তা ধীরে ধীরে ভালো করে পড়ে দেখতে হবে। অনেক অ্যাপস আপনার ফোন নম্বর, ক্যামেরা এবং বিভিন্ন ডিভাইসের অ্যাকসেস চায়। আপনি না পড়ে অনুমতি দিয়েই বিপদ ডেকে আনেন। এ জন্য না বুঝে অ্যাপ ডাউনলোড করা উচিত নয়।

মিররের প্রযুক্তিবিদ ইয়ান মরিস তার এক প্রতিবেদনে বলেছেন, ‘শুধু অ্যাপস নয়, ভালো প্রতিষ্ঠানের ওয়েবসাইট ছাড়া ক্লিক করাও উচিত নয়। জনপ্রিয় এবং নামকরা ওয়েবসাইটে সাধারণত ম্যালওয়্যার বা র‌্যানসামওয়্যার থাকে না। এ ছাড়া বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় চটকদার অনেক বিজ্ঞাপন আসে, এগুলোতেও কখনো ক্লিক করবেন না।’

এগুলোর বাইরে আপনার উচিত, সব সময় সফটওয়্যারের শেষ সংস্করণটি ব্যবহার করা। তারপর খেয়াল রাখুন, আপনার অপারেটিং সিস্টেমে ‘অটো আপডেট’ সেট করা আছে কি না। যদি না থাকে, তাহলে সেট করে নিন। অনেকে অটো আপডেট নিয়ে দ্বিধায় ভোগেন। ঝামেলা এড়াতে কেউ কেউ অটো আপডেট বন্ধ করে রাখেন। এটি উচিত নয়। অ্যাপস কিংবা অপারেটিং সিস্টেম অটো আপডেট হলে বেশি নিরাপদ থাকে। ম্যালওয়্যারবাইটসের অ্যান্টি ম্যালওয়্যার প্রোগ্রামটিও ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে িি.িসধষধিৎবনুঃবং.ড়ৎম এই ওয়েব ঠিকানা থেকে বিনামূল্যের সংস্করণটি নামিয়ে ইনস্টল করুন। এ ছাড়া ৩৬০ ঝবপঁৎরঃু, আধংঃ ঝবপঁৎরঃু সফটওয়্যার ব্যবহার করেও ম্যালওয়্যার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

ম্যালওয়্যার বা র‌্যানসামওয়্যার সমস্যা ধরার পর কী করবেন, সে বিষয়ে কয়েকটি পথ বাতলে দিয়েছে ডিজিটাল ট্রেন্ডস।

প্রথম ধাপ : যতক্ষণ পর্যন্ত সমাধানের পথ না পাবেন, ততক্ষণ ফোন কিংবা পিসি বন্ধ রাখুন। এতে ম্যালওয়্যার দূর হবে না ঠিকই, কিন্তু ক্ষতির পরিমাণ কমিয়ে দেবে। ফোন বন্ধ করে কারও সঙ্গে আলাপ করুন। কীভাবে ম্যালওয়্যার দূর করবেন, তার উপায় বের করে তারপর ফোন অন করুন।

দ্বিতীয় ধাপ : ফোন চালু রাখার দরকার হলে পাওয়ার বাটন চেপে ধরুন। তারপর ঝধভব গড়ফব-এ চলে যান। ঝধভব গড়ফব না পেলে অরৎঢ়ষধহব সড়ফব-এ ফোন সচল রাখতে পারেন।

তৃতীয় ধাপ : সেটিংসে গিয়ে অ্যাপ লিস্ট দেখতে হবে। কোন অ্যাপ আপনার ফোনের ক্ষতি করছে, সেটি শনাক্ত করে আনইনস্টল করে দিতে হবে। এভাবে অ্যাপটি ফোন থেকে সরিয়ে ফেলতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত