মাদারীপুরে মারধরে আহত যুবলীগ নেতার মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৭ এএম

মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক দুর্জয় মাহমুদ বাচ্চু মৃধাকে (৩০) সালিশে ডেকে নিয়ে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর বিকেলে জমিসংক্রান্ত বিরোধ মীমাংসায় বাচ্চুকে সালিশে ডেকে নেওয়া হয়। এ সময় প্রতিপক্ষ কহিনুর মাস্টারের পক্ষ হামলা চালিয়ে গুরুতর আহত করে বাচ্চুকে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যান বাচ্চু।

নিহতের বড় ভাই বাবলু মৃধা বলেন, আমার ভাইকে কহিনুর মাস্টার ও তার লোকজন মারধর করে। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। কহিনুর মাস্টারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত