ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই সীমান্তের ভারতের অভ্যন্তর থেকে শাহীন (৩০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।
শাহীন ওই উপজেলার আমজানখোর ইউনিয়নের রতœাই কাশিবাড়ী গ্রামের রফিকের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে রতœাই সীমান্তের ওপারে ৩৭৮/৪ এস পিলার এলাকা থেকে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ দেশটির পুলিশের হাতে সোপর্দ করে শাহীনকে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সামিউন্নবী এ প্রসঙ্গে বলেন, বিষয়টি নিশ্চিত নয়। তবে অসমর্থিত সূত্রে আটকের খবর পাওয়া গেছে, বিএসএফ অস্বীকার করেছে। ১ অক্টোবর বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে এ বিষয়টি উত্থাপন করা হবে বলে জানান বিজিবির শীর্ষ এই কর্তা।
