কেক কাটলেন বশেমুরবিপ্রবির আন্দোলনরতরা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:১১ এএম

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্যের (ভিসি) পদত্যাগ দাবিতে আন্দোলনের মধ্যেই বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

গতকাল শনিবার বেলা ১১টায় ক্যা¤পাসের জয়বাংলা চত্বরে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন উদযাপন করেন তারা। পরে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

শিক্ষার্থীরা জানান, এই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৪৭ সালের আজকের এই দিনে তিনি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। জাতির পিতাও জন্মগ্রহণ করেছেন এই গোপালগঞ্জে।

দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে ভিসির পদত্যাগের দাবিতে দশম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের খাবারের জন্য স্থানীয় লোকজনসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে চাঁদা তুলে রান্নার ব্যবস্থা করা হয়েছে। ভিসির পতন যতদিন না হবে, ততদিন এই কার্যক্রম চলবে বলে জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ বলেন, ‘পরিস্থিতি না থাকায় প্রধানমন্ত্রীর জন্মদিনে কর্মসূচি পালনের সুযোগ দেখছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত