হাতিরঝিল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪২ এএম

রাজধানীর হাতিরঝিল থেকে গতকাল শনিবার এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
হাতিরঝিল থানার এসআই মো. রমজান আলী বলেন, খবর পেয়ে হাতিরঝিল লেকের মধুবাগ ব্রিজের কাছ থেকে বিকেল ৪টার দিকে নবজাতকটির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে রাত ৮টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, নবজাতকটির বয়স আনুমানিক এক দিন হবে। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ লেকের পানিতে নবজাতকটি ফেলে গেছে। তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত