জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করেছে র্যাব-১৪।
রবিবার দুপুরে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ খান তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
আটকদের মধ্যে সুমন (২৮), মো. আরিফুল ইসলাম (১৮), শেখ মোহাম্মদ বাদলা (৩৫), মো. রানা (৩০), মো. আব্দুল্লাহ (৫৭), মো. মাসুদ রানা রিপন (৩৮) ও মো. শাহাবুদ্দিনকে (৫৫) ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। আর মো. মুরাদ (৩০) ও মো. মিলনকে (৪৫) ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের একটি দালাল চক্র ফাঁদে ফেলে নানা হয়রানি করে আসছে– এমন অভিযোগে এ অভিযান চালানো হয়।
