ভাষানটেকে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৬ এএম

রাজধানীর ভাষানটেকে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল দুপুর ১২টায় মিরপুর ১৪ নম্বর সেকশন থেকে ভাষানটেক মোড় পর্যন্ত ফুটপাত ও সড়কের অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফিউল আজম ও মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে অভিযানে সেমিপাকা, অস্থায়ী, দোকান, শেড, কাঠের স্থাপনা, সিঁড়ি ও ফুটপাতের ওপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় প্রায় ৩০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উন্মু ক্ত করে দেওয়া হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত