রাজধানীর খিলগাঁও দক্ষিণ গোড়ানে তাসলিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্বজনরা। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে গোড়ান ৫ নম্বর রোডের একটি চারতলা বাসার নিচতলায় এ ঘটনা ঘটে।
তাসলিমার ছোট বোন আয়শা আক্তার জানান, চলতি বছরের প্রথমে দিকে প্রেম করে একই এলাকার আব্দুর রহিমকে বিয়ে করেন তাসলিমা। রহিম রাজারবাগ পুলিশ লাইনে মেসে কাজ করেন। গতকাল পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এরপর সবকিছু ঠিকও হয়ে যায়। দুপুরে তাসলিমা সবাইকে রান্না করে খাওয়ান। কিন্তু সন্ধ্যার দিকে শুনি সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
