রাজধানীর ধানমন্ডি লেক থেকে হৃদয়ঙ্গম ঋদ্ধ (১৭) নামের এক কলেজছাত্রর মরহেদ উদ্ধার করেছে ধানমন্ডি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির তাকওয়া মসজিদের লেক থেকে অজ্ঞাতনামা হিসেবে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সো
মবার দুপুরে তার স্বজনরা ঢামেক মর্গে গিয়ে মৃতদেহ সনাক্ত করে।
ধানমন্ডি থানার এসআই মো. রুবেল আজাদ ঋদ্ধের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সুরতহাল প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ধানমন্ডি তাকওয়া মসজিদের লেকের পাড়ে বসে বাঁশি বাজাচ্ছিলো সে। এরপর সে ওই লেকের পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করে। কিছুদূর সাঁতার কাঁটার পর সে পানিতে তলিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল যায়। পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডাকে। তারা ডুবুরি নামিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ঋদ্ধ ড্যাফোডিল উইনিভার্সিটি অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তার বাবা নীলমনি ভট্টাচার্য ও মা তৃষ্ণা সরকারের সঙ্গে। থাকত আদাবর শেখেরটেক ৫নম্বর রোডের একটি বাসায়।
তার মা তৃষ্ণা সরকার জানান, রবিবার বিকালে বাসা থেকে বের হয় ঋদ্ধ। এরপর আর বাসায় ফেরেনি সে। তার ফোনেও বারবার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। তার শ্বাসকষ্টের সমস্যা ছিল। সে কেন পানিতে নেমেছে বিষয়টি পরিস্কার নয়।
ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
