ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১০:০০ এএম

ঝিনাইদহ শহরের বাইপাঁচ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ভূটিয়ারগাতি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দীন জানান, এলাকাবাসী শহরের ভূটিয়ারগাতী এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা অন্য কোথাও থেকে তাকে নিয়ে এসে শ্বাসরোধ করে হত্যা করে ভূটিয়ারগাতী এলাকায় লাশ ফেলে রেখে যায়।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত