অহিংস দিবস

একমঞ্চে আ.লীগ বিএনপি ও জাতীয় পার্টি

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১১:১৬ পিএম

‘অহিংসায় বুনি সম্প্রীতির দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস। গতকাল বুধবার জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীদের হিংসা-দ্বেষ পরিহার করে অহিংস থাকার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে আয়োজনের যাত্রা শুরু হয়। ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’-এর উদ্যোগে দিবসটি পালিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দেশের উন্নয়নের প্রশ্নে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত