ক্লাস-পরীক্ষা চালু, যবিপ্রবির অনাপত্তিপত্র দাবি

দ্বিতীয় দিনের অনশনে ঝিনাইদহ ভেটেরিনারির শিক্ষার্থীরা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১০:২৮ পিএম

ক্লাস-পরীক্ষা চালু এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে অনাপত্তিপত্র পাওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করেছেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন সেøাগান দিতে থাকেন। গত বুধবার কলেজের প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা।

কলেজের শিক্ষার্থী লুবান মাহফুজ মিশুক বলেন, কলেজটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পরও যবিপ্রবি কর্র্তৃপক্ষ অনাপত্তিপত্র দিচ্ছে না। যে কারণে ৯ মাস ধরে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। সে কারণে অনাপত্তিপত্র ও ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে বুধবার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করা হয়। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও আমরণ অনশন কর্মসূচি পালন শুরু হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত