উত্তরের শ্রেষ্ঠ মণ্ডপ পার্বতীপুরে

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১০:৩০ পিএম

গত ৩৭ বছর ধরে পার্বতীপুরে গোবিন্দপুর চম্পাতলী ভবেরবাজার সর্বজনীন বারোয়ারী দুর্গাপূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হয়ে আসছে। পরিধি, বিষয়বস্তুর বৈচিত্র্য ও সৌন্দর্যের কারণে মণ্ডপটি উত্তরের ১৬ জেলার মধ্যে সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ পূজামণ্ডপ হিসেবে পরিচিত। বোধনের দিন থেকে শুরু করে ল²ীপূজা পর্যন্ত দর্শনার্থীদের আগমন অব্যাহত থাকে সেখানে।

কমিটির সভাপতি জগদীশ চন্দ্র রায় বলেন, বড় পরিসরে আমাদের দুর্গোৎসবের আয়োজন তিন বছর ধরে। আমরা এ উৎসবকে সর্বজনীন উৎসবে পরিণত করেছি। আর এটা করা সম্ভব হয়েছে এখানকার দশ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতার ফলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত