দুই পূজামণ্ডপ পরিদর্শনে মেয়র খোকন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০১:১০ এএম

শারদীয় দুর্গাপূজার শেষমুহূর্তের প্রস্তুতি দেখতে রাজধানীর রামকৃষ্ণ মিশন ও ঢাকেেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর দুই পূজামণ্ডপ
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, পূজার সময়ে কোথাও কোনো ধরনের জলাবদ্ধতার খবর পাওয়া গেলে ডিএসসিসির ইমারজেন্সি রেসপন্স টিম উপস্থিত হবে।

মেয়র খোকন বলেন, নিরাপদে ও নির্বিঘেœ পূজার আনন্দ উপভোগ করতে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে মন্দিরগুলোর আশপাশের রাস্তা মেরামত, বিদ্যুৎ বাতির ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। এর মাধ্যমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সবাই আনন্দের সঙ্গে দুর্গোৎসব উদযাপন করতে পারবেন বলে আমরা বিশ^াস করি।

ফুটপাতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান : রাজধানীর মহাখালী এলাকায় ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় মহাখালী কমিউনিটি সেন্টারের সামনে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ পর্যটন করপোরেশন অফিস পর্যন্ত ফুটপাত থেকে ২০টি পাকা স্থাপনা এবং প্রায় ৫০টি অস্থায়ী সেমিপাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়। ফুটপাত দখল করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত