চন্দনাইশে এক ব্যক্তি ১১ দিন নিখোঁজ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০১:২০ এএম

শঙ্খ নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করবেন বলে গত ২৩ সেপ্টেম্বর ঘর থেকে বেরিয়েছিলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ছাপাছড়ি এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন ওরফে আমজু মিয়া (৫৫)। এরপর তিনি আর ফেরেননি। ১১ দিন ধরে খোঁজ না পেয়ে আমজু মিয়ার পরিবার দিন পার করছে নানা শঙ্কায়।

আমজু মিয়ার নিখোঁজের ঘটনায় ২৫ সেপ্টেম্বর তার বড় ভাই আবুল হোসেন চন্দনাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দিন রাতে পুলিশ পশ্চিম ধোপাছড়ির ক্যাম্পপাড়ার মৃত নুর আহমদের ছেলে নুরুল আমিনকে (৬৫) গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। খুন, গুম কিংবা অপহরণের শঙ্কায় আমজু মিয়ার পরিবারে চলছে শোকের মাতম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত