মনোহরদীতে শিল্পমন্ত্রী

অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০২:০৩ এএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, যেকোনো ধরনের অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো দুর্নীতিবাজ এই দলের নয়। দলের দোহাই দিয়ে কেউ ছাড় পাবে না। যে দুর্নীতিবাজ সে সমাজ ও দেশের চোখে অপরাধী। আর অপরাধীর কোনো দল নেই।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে দুর্গাপূজার বিভিন্ন মন্ডপে অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এবার পূজায় বিভিন্ন ম-পে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। কোনো সন্ত্রাস-জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। সবাই শান্তিতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়ামিষ রায়, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত