প্রধানমন্ত্রীর পেঁয়াজ ক‚টনীতি

রাঁধুনিকে বলে দিয়েছি পেঁয়াজ ছাড়া রান্না করতে

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০২:২১ এএম

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তির্যক মন্তব্য করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জন্য পেঁয়াজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। আমি জানি না কেন আপনারা সরবরাহ বন্ধ করেছেন। আমি রাঁধুনিকে বলে দিয়েছি পেঁয়াজ ছাড়া রান্না করতে।’ এ সময় উপস্থিত দর্শকরা হেসে ওঠেন।

গতকাল ভারত ও দেশের বিভিন্ন টেলিভিশন ও অনলাইন থেকে এই

তথ্য পাওয়া যায়। দিল্লির গণমাধ্যমগুলো ভারত সরকারের সূত্র দিয়ে বলেছে, শেখ হাসিনার এ মন্তব্যের পর তড়িঘড়ি ভারত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ভোলবদলে বাধ্য হচ্ছে। গতকাল সন্ধ্যায় দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, ‘পেঁয়াজ নিয়ে প্রধানমন্ত্রী হাসিনা কী বলেছেন, সেটা আমাদের চোখে পড়েছে। তার এই উদ্বেগ কীভাবে প্রশমিত করা যায়, কীভাবে এই কনসার্নটা অ্যাকোমোডেট করা যায়, তা আমরা দেখছি।’ পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য কিছুটা শিথিল করা যায় কি না এবং সেটা কীভাবে ও কতটুকু করা সম্ভব, তা নিয়ে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শুরু করেছে।

রবিশ কুমার এটাও জানাতে ভোলেননি, ‘বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির জন্য রবিবারের আগে যেসব এলসি খোলা হয়েছিল সেগুলোও কিন্তু আমরা এখন অনার করছি। সেই পেঁয়াজ বাংলাদেশে যেতেও শুরু করেছে।’

সূত্রগুলো বলছে, আজ দুই দেশের প্রধানমন্ত্রীর মুখোমুখি বৈঠকের পর পেঁয়াজ নিয়ে বাংলাদেশের জন্য একটা বড় সুখবর আসার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে ভারতের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা জারির আগে আমাদের জানালে ভালো হতো।’ মৃদু হেসে তিনি আরও বলেন, ‘হঠাৎ এটা বন্ধ করে দেওয়ায় ব্যাপারটা খুব কঠিন হয়ে গেল। এরপর যদি কখনো আপনারা এমন সিদ্ধান্ত নেন, আগে থেকে জানালে খুব ভালো হয়।’

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার ভারতে গেছেন শেখ হাসিনা। ওই সামিটে তিনি বাংলাদেশকে দ্রæত উন্নয়নশীল অর্থনৈতিক ও আকর্ষণীয় বাণিজ্যিক ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছেন।

২৯ সেপ্টেম্বর অতিরিক্ত বৃষ্টিতে পেঁয়াজের উৎপাদন হ্রাস ও এর মূল্যবৃদ্ধির কারণে রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে দিল্লি। এর কয়েক সপ্তাহ আগে থেকে পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়েছে সেখানে। রাজধানী দিল্লি, মুম্বাইসহ অন্যান্য প্রদেশে ৬০-৭০ রুপি কেজি দরে বিক্রি হচ্ছিল পেঁয়াজ, যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। এরই পরিপ্রেক্ষিতে সে সময় ওই নিষেধাজ্ঞা জারি করে মোদি সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত