গ্রিন টিতে দূর হবে ব্রণ-তৈলাক্ত ভাব-বয়সের ছাপ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১২:২৬ পিএম

গ্রিন টিতে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। ত্বকের স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ এটি। উজ্জ্বল ত্বক পেতে গ্রিন টির জুড়ি নেই।

১. ব্রণ তাড়াতে: গ্রিন টিতে থাকা পলিফেনল উপাদান রয়েছে, যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-প্রদাহের কাজ করে। এটি ত্বকের ব্রণ ও অন্যান্য ইনফেকশন প্রতিরোধ করতে পারে।

২. ত্বকের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে: এতে থাকা এপিগেলোটেসিন গ্যালেট (ইজিসিজি) উপাদান প্রাকৃতিক অ্যান্টি-অ্যানড্রোজেনিক হিসেবে পরিচিত। গ্রিন টি দেহে অ্যানড্রোজেন উৎপাদন নিয়ন্ত্রণ করে, যা ত্বকের তৈলাক্ত ভাব কমায়। ত্বককে করে স্বাস্থ্যোজ্জ্বল।

৩. ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না: ত্বকের স্থিতিস্থাপকতা উন্নতিতে এবং বয়স ধরে রাখতে গ্রিন টি খা্ওয়ার কথা পরামর্শ দেন পুষ্টিবিদরা। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং রোদের ক্ষতি থেকে ত্বককে সুরক্ষা করে।

তবে, গ্রিন টিতে প্রচুর ক্যাফেইন থাকে। যদি কেউ ক্যাফেইন থেকে বিরত থাকেন, খাওয়ার আগে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত