চার বছরে পাসপোর্ট পেলেন শফিকুল

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০৭:৪৪ পিএম

আবেদনের পৌনে চার বছর পর পাসপোর্ট পেয়েছেন যশোরের শফিকুল ইসলাম। এ দীর্ঘ সময় জেলার পাসপোর্ট অফিস তাকে শুধু আশ্বাস দিয়ে গেছে।

এভাবে সময়ক্ষেপণে হয়রান শফিকুল যখন সম্প্রতি লিখিতভাবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিস ঢাকাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন, তখন তাকে ডেকে নিয়ে রবিবার তার হাতে কাি•ক্ষত পাসপোর্ট তুলে দিলেন যশোর পাসপোর্ট অফিসের উপপরিচালক সালাহ উদ্দিন।

যশোর শার্শা উপজেলার গোগা গ্রামের আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম ২০১৬ সালের ১৮ জানুয়ারি পাসপোর্টের জন্য আবেদন করেন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, তাকে পাসপোর্ট দেওয়ার দিন জানানো হয় একই বছরের ১৪ ফেব্রম্নয়ারি। নির্ধারিত দিনে তিনি পাসপোর্ট আনতে গেলে তার হাতে পাসপোর্ট দেওয়া হয়। তিনি যখন পাসপোর্ট নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাউন্টার থেকে বেরিয়ে আসছিলেন, তখন আবার তার কাছ থেকে পাসপোর্টটি নিয়ে নেওয়া হয় এবং বলা হয় ২১ ফেব্রম্নয়ারি এসে পাসপোর্ট নিয়ে যাওয়ার জন্য।

ওই দিন এসে তিনি দেখেন অফিস বন্ধ। এরপর থেকে এ বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তাকে শুধু ‘দিন’ দেওয়া হয়েছে, কিন্তু পাসপোর্ট দেওয়া হয়নি।

উপপরিচালক সালাহ উদ্দিন জানান, তিনি ছয় মাস আগে যশোরে এসেছেন। বিষয়টি জেনে খোঁজ নিয়ে দেখেন শফিকুলের পাসপোর্টটি ‘মিসিং’ হয়েছে। আগের কর্মকর্তারা কেন এ বিষয়ে পদক্ষেপ নেননি তা তিনি জানেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত