যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন তদন্ত প্রক্রিয়া বেশ জোরেশোরে চালাচ্ছে ডেমোক্র্যাটরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ সংক্রান্ত নথিপত্র চেয়ে হোয়াইট হাউজ বরাবর সমন জারি করেছে প্রতিনিধি পরিষদের তিনটি কমিটি। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তে দ্বিতীয় হুইসেলবেøায়ার বা তথ্য ফাঁসকারী হিসেবে আরেক গোয়েন্দা কর্মকর্তা সামনে এসেছেন।
বিবিসির খবরে বলা হয়, আগের গোয়েন্দা কর্মকর্তার চেয়েও এ ব্যক্তির কাছে বেশি প্রত্যক্ষ জ্ঞান রয়েছে, যা তিনি ইন্সপেক্টর জেনারেলের কাছে পেশ করেছেন।
গত শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ কর্মকর্তার সামনে আসার খবর দিয়েছিল। ট্রাম্পের ওই ফোনালাপ নিয়ে প্রথম হুইসেলবেøায়ারও ছিলেন গোয়েন্দা সংস্থা সিআইএ কর্মকর্তা। তার অভিযোগেই মূলত ট্রাম্পের বিরুদ্ধে অভিসংশন প্রক্রিয়ার তদন্ত শুরু করে ডেমোক্র্যাটরা। দ্বিতীয় হুইসেলবেøায়ারের অভিযোগ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। হোয়াইট হাউজও কোনো মন্তব্য করেনি।
জেলেনস্কির সঙ্গে গত ২৫ জুলাইয়ের ফোনালাপে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের দুর্নীতি তদন্তে চাপ দিয়েছিলেন। প্রথম হুইসেলবেøায়ারের অভিযোগ, হোয়াইট হাউজের জ্যেষ্ঠ কর্মকর্তারা ট্রাম্প-জেলেনস্কির ওই ফোনালাপ গোপন করতে চেয়েছিলেন।
