‘অসহায় মানুষের পাশে থাকুন’ এই স্লোগান নিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার শশিকর সু-পন সেবা সংঘের আয়োজনে দুই দিনব্যাপী প্রায় এক হাজার অসহায় রোগীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
সোমবার সকালে শশিকর উচ্চ বিদ্যালয় হলরুমে অস্থায়ী ক্যাম্প তৈরি করে ডা. রবীন্দ্রনাথ সরকার, ডা. সবুজ কুমার পাত্র, ডা. শুভ্র সরকার, ডা. বিপুল বিশ্বাস, ডা. ছন্দা মজুমদার, ডা. শিমুল চন্দ্র দাস ও ডা. সুমন বিশ্বাসের সমন্বয়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈ, সংগঠনের সভাপতি নির্মল বাড়ৈ, শিক্ষক বিধান বৈদ্য, মাখন রায়, দুলাল রায়, প্রদীপ বাড়ৈ প্রমুখ।
