ভারতে পাচারকালে আখাউড়ায় ইলিশ জব্দ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১২:৩৫ এএম

ভারতে পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত রবিবার রাতে ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ গতকাল সোমবার দুপুরে পাঁচটি প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত নয়টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যে পাচারের সময় উপজেলার উমেদপুর সীমান্ত এলাকায় একটি রিকশা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে। মাছগুলো উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবদুস ছালামের কাছে হস্তান্তর করা হয়। পরে একটি বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল, চারটি মাদ্রাসা ও এতিমখানায় এসব মাছ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা।

ইউএনও সাধারণ মানুষকে আরও সচেতন থেকে এ ধরনের অভিযান পরিচালনা করতে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত