নরসিংদীতে শিল্পমন্ত্রী

কোনো উসকানিতে উন্নয়ন থেমে থাকবে না

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১২:৩৫ এএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, কোনো উসকানিতে উন্নয়ন থেমে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দলীয় প্রধান শেখ হাসিনা এবার বিতর্কিতদের বিষয়ে খুবই কঠোর। কোনোভাবেই তিনি অপকর্মের সঙ্গে জড়িতদের ছাড় দেবেন না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবেন।

মন্ত্রী গত রবিবার সন্ধ্যায় নরসিংদী সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের কার্যকরী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হচ্ছে তারই ধারাবাহিকতায় উন্নয়নের ছোঁয়া নরসিংদীতেও লেগেছে। এরই মধ্যে ২৫ কোটি টাকা ব্যয়ে মনোহরদীতে বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়িত হচ্ছে। ধাপে ধাপে জেলার সব উপজেলায় সব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত