নাটোরে বজ্রপাত ঠেকাতে এক কিলোমিটার গ্রামীণ রাস্তার উভয় পাশে এক হাজার তালবীজ রোপণ করা হয়েছে। গতকাল সোমবার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফ’-এর আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, লাইফ-এর উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ আবদুর রাজ্জাক, সভাপতি ওবায়দুর রহমান ও সহসভাপতি ডা. সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রতি বছর দুই শতাধিক মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।
