চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলমের স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিবরণ চেয়ে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিসে তার স্ত্রী ইয়াসমীন আলম এবং দুই ছেলে সাজ্জাদ আরেফিন আলম ও শাহরিয়ার আরেফিন আলমের সম্পদ বিবরণীও চাওয়া হয়েছে। গতকাল সোমবার দুদক পরিচালক কাজী শফিকুল আলম এই নোটিস পাঠান।
দুদকের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, এসএ গ্রুপের কার্যালয় চট্টগ্রামের আগ্রাবাদে আর শাহাবুদ্দিনের বাসা হালিশহরে। দুই জায়গাতেই এই নোটিস পাঠানো হয়েছে। নোটিসে আগামী ২১ কার্যদিবসের মধ্যে উল্লিখিত সব তথ্য দুদকে জমা দিতে বলা হয়েছে।
