ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনের দায়ে দুই ভাইয়ের কারাদন্ড

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১১:৪৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবনের দায়ে পলাশ দাস (২৫) ও টিটু দাস (২২) নামে দুই ভাইকে ১৫ দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার গভীর রাতে উপজেলার আমোদাবাদের একটি পূজামণ্ডপে এ কারাদন্ড দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, মাদক সেবন করে এলাকায় প্রায়ই উচ্ছৃঙ্খল আচরণ করতেন টিটু ও পলাশ। তাদের আচরণে অতিষ্ঠ হয়ে প্রশাসনের কাছে বিচার চায় এলাকাবাসী। এ বিষয়ে তাদের কয়েকবার সতর্ক করা হলেও তারা কর্ণপাত করেননি। গত সোমবার আমোদাবাদ পূজামণ্ডপে একই কা- ঘটালে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদ-ের আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত