যুব দিবসে ঢাকায় হবে লিডারশিপ কার্নিভাল

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৩:৪৪ এএম

আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীতে ‘ন্যাশনাল লিডারশিপ কার্নিভাল’ অনুষ্ঠিত হবে। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) অডিটরিয়ামে এ কার্নিভালের আয়োজক ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, নেতৃত্ব বিকাশের মাধ্যমে সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা ও সম্পৃক্ততা বৃদ্ধিতে কার্নিভাল গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হবে। নেতৃত্ববিষয়ক কর্মশালা থেকে তরুণরা সমৃদ্ধ হতে পারবেন। ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় কার্নিভালে ১৫ থেকে ৩০ বছর বয়সীরা অংশ নিতে পারবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

এছাড়া জাতীয় যুব দিবস উপলক্ষে ৩১ অক্টোবর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘সাইকেল রোড শো’ আয়োজন করা হয়েছে। এতে ১৫০ সাইক্লিস্ট অংশ নিতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত