খুলনা নগরী ও রূপসা উপজেলায় পূজায় ‘অতিরিক্ত মদ্য পানে’ ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মধ্যে বিভিন্ন সময়ে ৪ জনের মৃত্যু হয়। বাকি একজন মঙ্গলবার গভীর রাতে মারা যান। মৃত দেহ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে রয়েছে।
নিহতরা হলেন- নগরীর গ্যালাক্সি মোড়ের সুজন শীল (২৬), গল্লামারীর প্রসেনজিৎ দাস (২৯), তার ভাই তাপস দাস (৩৫), ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস (২৫) ও রূপসা রাজাপুর এলাকার পরিমল।
খুমেক হাসপাতালের চিকিৎসক ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের মৃত্যু অতিরিক্ত মদ্য পানের জন্যই হয়েছে। লাশ খুমেক মর্গে রাখা হয়েছে।
