গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৮:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন।

গত মঙ্গলবার রাত ৩টার দিকে নবীনগরের শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার কাচারীমোড়ে একটি চায়ের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন ধরে যায়। এতে ঘুমিয়ে থাকা গ্রামের শাহ আলম মিয়ার ছেলে বায়জীদ মিয়া (১৮) ও খলিল মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (২০) ঘটনাস্থলেই মারা যান। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

নবীনগর থানার ওসি রণজিত রায় জানান, বায়জীদ ও আলমগীর ওই দোকানের কর্মচারী। প্রতিমা বিসর্জন দেখে এসে তারা দোকানে ঘুমিয়ে ছিল। খবর পেয়ে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে স্বজনরা লাশ নিয়ে গেছেন বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত