বানিয়াচং, নবীগঞ্জে সংঘর্ষে আহত ৭৫

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:০৫ পিএম

হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলায় পৃথক সংঘর্ষে অন্তত ৭৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে।

বানিয়াচং থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মুড়ারআব্দা গ্রামের গণেশ দাশ ও রনি দাশের মধ্যে একটি বিলের দখল নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুইপক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২৫ জন আহত হন। বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, এ ব্যাপারে কোনো পক্ষ অভিযোগ দেয়নি।

এদিকে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র দাশ ও ছাত্রলীগ নেতা রতœদীপ দাশ রাজুকে আটক করেছে পুলিশ।

নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুইপক্ষের নেতৃত্বদানকারী দুজনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত