গাজীপুরে বিবাহ নিবন্ধনবিষয়ক কর্মশালা

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১২:৪৮ এএম

গাজীপুরে বিবাহ নিবন্ধন বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক এক কর্মশালা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা রেজিস্ট্রার কার্যালয় মিলনায়তনে এই কর্মশালা হয়।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি বাল্যবিবাহ ও তালাক নিবন্ধন বিষয়ে বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি বিবাহ নিবন্ধনসংক্রান্ত যেকোনো বিষয়ে ৩৩৩ নম্বরে কল করার জন্য সবাইকে আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত