বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর থেকেই সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণ করছে জাতীয় মানবাধিকার কমিশন। মামলার অগ্রগতি পর্যালোচনার জন্য কমিশনের দুজন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার নবগঠিত কমিশনের প্রথম সভা শেষে কমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে
চেয়ারম্যান নাছিমা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সার্বক্ষণিক সদস্য কামাল উদ্দিন আহমেদ, অবৈতনিক সদস্য তৌফিকা করিম, মিজানুর রহমান খান, জেসমিন আরা বেগম, নমিতা হালদার। এ ছাড়া অডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন রাঙ্গামাটি থেকে অবৈতনিক সদস্য চিংকিউ রোয়াজা।
হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় আবরারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করা হয়।
এতে আরও বলা হয়, সভায় কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, ‘আবরার হত্যার শুরু থেকেই কমিশন সরকারের গৃহীত পদক্ষেপ পর্যবেক্ষণ করে আসছে। দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও বিচার নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় বক্তব্যকে কমিশন স্বাগত জানায়। আর যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আবরারের হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে সুপারিশ পাঠানোর বিষয়ে কমিশনের সবাই একমত প্রকাশ করেছেন।’
এ তথ্য জানানো হয়। কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সার্বক্ষণিক সদস্য কামাল উদ্দিন আহমেদ, অবৈতনিক সদস্য তৌফিকা করিম, মিজানুর রহমান খান, জেসমিন আরা বেগম, নমিতা হালদার। এ ছাড়া অডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন রাঙ্গামাটি থেকে অবৈতনিক সদস্য চিংকিউ রোয়াজা।