বগুড়া বিএনপির ১০ থানায় আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১০:৫১ এএম

জেলা বিএনপির আরও ১০ সাংগঠনিক থানার (উপজেলা ও পৌর) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ, যুগ্ম আহ্বায়ক এ কে এম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো যায়। এ নিয়ে দুই দফায় ২১টি সাংগঠনিক থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

ঘোষিত কমিটিগুলো হলো বগুড়া শহর শাখার ৫১ সদস্যের কমিটির আহ্বায়ক মাহবুবর রহমান বকুল, সদর উপজেলার ৪৫ সদস্যের কমিটির আহ্বায়ক সোলায়মান আলী, নন্দীগ্রাম উপজেলার ৩১ সদস্যের কমিটির আহ্বায়ক জহুরুল ইসলাম, পৌর শাখার ২১ সদস্যের কমিটির আহ্বায়ক লুৎফর রহমান, কাহালু উপজেলার ৩৫ সদস্যের কমিটির আহ্বায়ক সেলিমউদ্দিন এবং পৌর শাখার ২৩ সদস্যের কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাদল, সারিয়াকান্দি উপজেলার ৪১ সদস্যের কমিটির আহ্বায়ক আবুল কাশেম এবং পৌর শাখার ৩১ সদস্যের কমিটির আহ্বায়ক ইকবাল কবির পলাশ, সোনাতলা উপজেলার ৪১ সদস্যের কমিটির আহ্বায়ক এ কে এম হাসানুল হাবিব রাজা এবং পৌর শাখার ৩১ সদস্যের কমিটিতে মহিদুর রহমান সিজুলকে আহ্বায়ক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত